1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

ট্রেনে করে ভারতের পেঁয়াজ আসছে রাতে

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৭০ বার পড়া হয়েছে

ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান রোববার রাতেই ট্রেনে করে বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রথম চালানে এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আসবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামে খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

রোববার (৩১ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা যে আমদানির জন্য অনুমতি দিয়েছিলাম, সেখানে যারা এলসি খুলেছিল তাদের প্রথম চালানের পেঁয়াজ আজ রাতে ট্রেনে করে আসবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

দেশে উৎপাদিত পেঁয়াজ বাইরে থেকে ঢাকায় আসে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ খোলা বাজারে বিক্রি করা শুরু হলে আমার বিশ্বাস অন্তত ৩০ জেলায় পেঁয়াজের দাম কমে যাবে।

বাকি পেঁয়াজ করে আসবে জানতে চাইলে তিনি বলেন, সেগুলো এলসি করলে তারা (ভারত) দেবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD