1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সাভারে কাপড়ের রং ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছে সেমাই

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
কাপড়ের রং ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছে সেমাই

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। নামে-বেনামে এসব তৈরিকৃত সেমাই সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই রাজধানীর বিভিন্ন বাজারে খোলা ও প্যাকেটজাত করে বিক্রি করছে কারখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, সাভারে আমিনবাজার ইউনিয়নের মধুমতি মডেল টাউনের ই-ব্লকের ২৭ নম্বর প্লটে অস্বাস্থ্যকর, নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে।

সেখানে ময়দার পরিবর্তে আটা আর ঘি এর পরিবর্তে নিম্নমানের পামওয়েল ও ডালডা দিয়ে তৈরি হচ্ছে এসব সেমাই। অপরিষ্কার-অপরিচ্ছন্নভাবে সেমাই তৈরি করছে কারিগররা। বিভিন্ন কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে রঙিন সেমাই। কয়েক দিনের পুরোনো পামওয়েল দিয়েই ভাজা হচ্ছে সেমাই। আটা দিয়ে সেমাই তৈরির খামিরে পড়ছে মশা-মাছি।

সেমাই তৈরির কারিগর আসলাম বলেন, এখানে নাসির লাচ্ছা সেমাই তৈরি করা হয়। এতে ময়লা সয়াবিন, ঘি দিয়ে সেমাই তৈরি করা হচ্ছে। পরিবেশের বিষয়ে জানতে চাইলে তিনি জানান,‘রান্না ঘরে রান্না করলেও পরিবেশ এমনই হয়। এখানকার পরিবেশ ঠিক রয়েছে’ বলে দাবি করেন তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা দেশের কন্ঠকে বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ফলে মানবদেহে ফুড পয়জনিং, ডায়রিয়াসহ পেটে বিভিন্ন রোগের আক্রান্ত হতে পারে। এছাড়া খাদ্যদ্রব্যে কৃত্রিম রং মেশানোর ফলে ক্যান্সার, কিডনিজনিত রোগে আক্রান্তসহ মানবদেহে বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানান তিনি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ দেশের কন্ঠকে জানান, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব খাবার আমরা কোনো ভাবেই সাভারের বাজার দেখতে চাই না। স্বাস্থ্যঝুঁকি নিরসনের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD