1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

মিরপুরে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

‘প্রকৃত সিয়াম সাধনা করুন পৃথিবী পাল্টে যাবে’ পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল ২০২৪) বিকাল ৩ টায় মিরপুর ৪নং ওয়ার্ড মার্কেট কাম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা। হেযবুত তওহীদের ঢাকা মিরপুর জোনের সভাপতি আব্দুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম সওমের নিয়ম, উদ্দেশ্য, শিক্ষা এবং দেশ ও সমগ্র বিশ্ব জুড়ে বিদ্যমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংকটময় পরিস্থিতি, মুসলমানদের দুর্দশা এবং এ থেকে উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, সওম মানে আত্মসংযম, নিজেকে নিয়ন্ত্রণ করা, বিরত থাকা। একজন মো’মেন ব্যক্তি সারাদিন পানাহার ও জৈবিক চাহিদা পূরণ থেকে নিজেকে বিরত রাখবেন, নিজের আত্মাকে শক্তিশালী করবেন। তিনি হবেন নিয়ন্ত্রিত, আত্মত্যাগী। তার এই চরিত্রের প্রতিফলন ঘটবে জাতীয় জীবনে। সওমের এই মৌলিক শিক্ষা হারিয়ে সওম বা রোযা যেন হয়ে গেছে কেবল না খেয়ে থাকা। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে হয়ে ওঠে আকাশছোঁয়া। রোযা তথা সওমে সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের বোধ অর্থাৎ তাকওয়া সৃষ্টি হয়না, প্রকৃত সিয়ামের সাধনা হয় না। প্রকৃত সিয়ামের সাধনা করলে সমাজের এই চিত্র থাকত না। প্রকৃত সিয়ামের সাধনা করা হলে পৃথিবী পাল্টে যেত বলে মন্তব্য করেন তিনি।

এর আগে পবিত্র কোরআন থেকে তোলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। হামদ্ নাত ও গজল পরিবেশন করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রাব্বানির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হেযবুত তওহীদের মিরপুর জোনের সভাপতি আব্দুল হক বাবুল শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলদ্রিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন, হেযবুত তওহীদের নারী বিভাগের প্রধান রুফায়দহ পন্নী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, ঢাকা জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া, কালিয়াকৈর থানা প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের পর মানবজাতির শান্তি কামনা করে দোয়া করেন। মোনাজাত শেষে মাগরিবের আযান হলে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। অতিথিরা সবাই একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD