1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

গাবতলীতে দুই বাস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

অ-অনুমোদিত রুটে বাসের টিকিট বিক্রি করায় গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের দুই কাউন্টারকে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (৬ এপ্রিল) সকালে ওই টার্মিনালের হানিফ এন্টারপ্রাইজ ও গোল্ডেন লাইনকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন সকালে ঈদযাত্রাকে কেন্দ্র করে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে আসেন বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। এ সময় তিনি টার্মিনালের বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলেন ও ভাড়া বেশি রাখা হচ্ছে কিনা সেটি তদারকি করেন।

তখন দক্ষিণবঙ্গে পরিবহন সেবাদানকারী হানিফ এন্টারপ্রাইজ ও গোল্ডেন লাইনকে অ-অনুমোদিত রুটে টিকিট বিক্রি করতে দেখে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ওই দুই কাউন্টারকে জরিমানা করার নির্দেশ দেন।
পরে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্লাহ ওই দুই কাউন্টারকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্লাহ বলেন, ওই বাস কাউন্টার দুটি যে-সব রুটে টিকিট বিক্রি করেছে সেগুলোর রুট পারমিট ছিল না। তাই তাদের জরিমানা করা হয়।

এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, প্রতিবছরই আমরা এ টার্মিনালগুলো পরিদর্শন করি যাতে মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়। এখানে (গাবতলী বাস টার্মিনাল) আমাদের ভ্রাম্যমাণ আদালত, ভিজিলেন্স টিম, মনিটরিং টিম কাজ করছে। আমি এখানে বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে দেখলাম বেশির ভাগ জায়গায় ভাড়া কম নেওয়া হচ্ছে। দুই জায়গায় রুট ভুল লিখেছে। তাই ওই দুটি কাউন্টারকে জরিমানা করতে বলেছি। এখানে যাত্রীরও তেমন ভিড় নেই। পাশাপাশি অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ দেখছি না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD