1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ব‌রিশাল কোতোয়া‌লি মডেল থানা পু‌লিশের ওপর হামলা, মামলা দায়ের

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪২২ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি || জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ব‌রিশাল কোতোয়া‌লি মডেল থানা পু‌লিশের সদস‌্যরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা এবং পু‌লিশ সদস‌্যদের ওপর হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। রোবাবার (০৭ এপ্রিল) কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

এর আগে শনিবার (০৬ এপ্রিল) বিকেলে নগরের রূপাতলি গ্যাস্টারবাইন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। মামলায় আটক দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন- ব‌রিশাল নগ‌রের রূপাতলি গ্যাস্টারবাইন এলাকার আব্দুল জলিলের ছেলে মাহামুদুল হাসান ও মৃত মামুন হাওলাদারের ছেলে মাইনুল ইসলাম।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী জানান, ওই এলাকায় রিয়াজ ও তানিয়া গ্রুপের সঙ্গে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল যায় পুলিশের একটি টিম। এ সময় তানিয়া গ্রুপের হামলায় তিন নারী পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি ম‌ডেল থানা পুলিশের একাধিক টিম পাঠানো হয়। তারা গিয়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল ক‌লেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। তাছাড়া ঘটনাস্থল থেকে হামলাকারী দুইজনকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে তিন নারী পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD