1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ভারতে বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের ভোট গ্রহণ শুরু

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

আগরতলা (ত্রিপুরা) : ভারতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার(১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে শারীরিক প্রতিবন্ধী এবং ৮৫ বছর বা তার বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন।

আজ (১০ এপ্রিল) পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ত্রিপুরা মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল, পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডা. বিশাল কুমারসহ অন্যান্য আধিকারিক এবং নিরাপত্তাকর্মীরা।

১০ এবং ১২ এপ্রিল পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের জন্য বাড়ি থেকে ভোট সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিক পুনীত আরওয়াল। তিনি আরো বলেন, ১৭ এবং ১৮ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের হোম বাড়ি থেকে ভোট দেওয়ার ভোটার রয়েছেন প্রায় চার হাজার ৫৮০জন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এমন ভোটার রয়েছেন ৪ হাজার ৭২০ জনের মত।

এই বিষয়ে পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডা. বিশাল কুমার বলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়িতে ভোট সংগ্রহ করার জন্য সব মিলিয়ে ২০০টি টিম গড়া হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বাড়ি থেকে ভোট সংগ্রহ করছেন।

এই বিষয়ে লিটন চন্দ্র ভৌমিক নামে একজন শারীরিক প্রতিবন্ধী ভোটার জানান, প্রথম বারের মতো বাড়িতে বসে ভোট দিচ্ছেন, নির্বাচন কমিশনের তরফে এই পদ্ধতি চালু করায়তাদের অনেক সুবিধা হচ্ছে বলে জানান। আগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া অনেক কষ্টসাধ্য ছিল। এইজন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগেও একাধিক নির্বাচনের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন দপ্তরের কর্মীরা ভোট সংগ্রহ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD