1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

মদনে মাঠে গিয়ে বোরো ধান কাটা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
দেশের অন্যতম প্রধান শস্য ভাণ্ডারখ্যাত নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী বাঁকুয়া হাওরে আনুষ্ঠানিকভাবে চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল বিকাল ৪ টার দিকে গোবিন্দশ্রী ইউনিয়নের বাঁকুয়া হাওড় এলাকায় মাঠে গিয়ে বোরো ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন , জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) কৃষিবিদ নুরুজ্জামান মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা ভূমি সহকারী কমিশনার এটিএম আরিফ, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার ৬০০ শত ২০ হেক্টর বেশি জমিতে বোরোর চাষাবাদ হয়েছে। ফলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার গত বছরের চেয়ে ২৭০ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে ।

গত বছরের চেয়ে অনেক বেশী এবার বোরো ধান উৎপাদনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ। চলতি মৌসুমে চাউলে ফলন ৭৪ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান কর্তন অনুষ্ঠানে যোগদানের সময় স্থানীয় কৃষক ও ধান কাটা শ্রমিকরা জেলা প্রশাসকসহ আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে হাতে কাচি নিয়ে বোরোর জমিতে ধান কেটে বর্তন কাজের উদ্বোধন করা হয়। পরে কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বাঁকুয়া হাওর বোরো ধানের নমুনা শস্য কর্তন করা শুরু হয়েছে। এবার প্রতি ১০ শতাংশ জমিতে শুকনো অবস্থায় ৭ মণ থেকে ১০বোরো ধানের ফলন হওয়া আশা করছি।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ তিনি কৃষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা শুনে খুশি হবেন ময়মনসিংহ সাতটি জেলার মধ্যে নেত্রকোনা জেলা যান্ত্রিক মেশিন দিয়ে ৯০% ধান কর্তন করা হয়।

এতে করে কৃষক লাভবান, সময় বাঁচল এবং আগাম বন্যা থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব। তিনি এও বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবসময়ই আপনাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছেন ফসল বৃদ্ধির লক্ষ্যে, এখন আধুনিক ডিজিটাল যোগাযোগ কৃষি অফিসে না গিয়েও আপনারা মোবাইলের মাধ্যমে অনেক উপদেশ গ্রহণ করতে পারেন কৃষি অফিস থেকে। কৃষি কাজ সহজ করার জন্য ধান রোপনের যান্ত্রিক মেশিনও আপনাদের জন্য আনার চেষ্টা করে যাচ্ছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD