1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সোমবার ভোরে বগুড়া নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে ঢাকাগামী সি-লাইন এক্সপ্রেক্স একটি গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও তিনজন আহত হয় । এসময় স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।

এসময় হাসপাতালে নেয়ার পথে পাবনা জেলার সুজানগর থানার মাধপুর গ্রামের রাশেদুল ইসলাম বাবুর ছেলে আল আমিন (২৪) নামে এক যাত্রীর মৃত্যু হয়। হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইন বাসটি দ্রুত বেগে যাবার সময় উপজেলার টেটিয়ার কান্দা নামক স্থানে এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে এসময় বাসের ছাদ উপড়ে যায়।

এ ঘটনায় আল-আমিন নামে এক যুবক মারা যায় এবং ৩/৪ জন গুরুতর আহত হয়। এদিকে স্থানীয় এলাকাবাসি জানায়, চালক ঘুমে থাকার কারনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD