1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

দাউদকান্দির গৌরীপুর পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের ভুলিরপাড় ক্বারি আজগর আলী মাদরাসার পাশের পুকুর থেকে নুসরাত (১২) নামে এক পঞ্চম শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নুসরাতের বাড়ি তিতাস উপজেলার হাইধরকান্দি গ্রামে। সে প্রবাসী রবিউল ইসলামের মেয়ে।ওই মাদরাসার মুহতামিম আবু বক্কর সিদ্দিক জানান, নুসরাত রাতে অন্যান্য ছাত্রীদের সাথে রুমেই ছিল, ছাত্রীদের দেখাশোনা করার জন্য নারী শিক্ষিকা দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় দু’জন নারী শিক্ষিকাকে জিজ্ঞাসা করার জন্য পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে বলে পুলিশ ইন্সপেক্টর শহিদুল্লাহ প্রধান নিশ্চিত করেছেন।ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।তিনি আরও জানান, নুসরাতের মা মোর্শেদা আক্তার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD