1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

ফ্রান্সে গাজীপুর জেলা সমিতির সভাপতি ফারুক, সম্পাদক জুয়েল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির অন্যতম জনপ্রিয় ও সক্রিয় আঞ্চলিক সংগঠন গাজীপুর জেলা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অভারভিলিয়ে এলাকার বটতলা রেস্টুরেন্টের হল রুমে গাজীপুর জেলা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে ফারুক খান সভাপতি ও আমিনুল ইসলাম জুয়েল সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হোসেন বকুল, সহ সভাপতি কাউসার মোড়ল, আমিনুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন খন্দকার, ইয়াসিন হক, আবুল বাশার, সোহেল দর্জি রতন, সোহাগ সারোয়ার প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতি নাসির উদ্দিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সংগঠনের সহ সভাপতি কাওসার মোড়লের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সরকারের পরিচালনায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী।

কাউন্সিলে সভাপতি হিসেবে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। পরে ৩ সভাপতি প্রার্থী ফারুক খানকে সমর্থন করে প্রার্থীতা প্রত্যাহার করলে ফারুক খান সভাপতি নির্বাচিত হন। একই ভাবে  ৫জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী আমিননুল ইসলাম জুয়েলকে সমর্থন করলে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সাথে সাথে হল ভর্তি গাজীপুর জেলার প্রবাসীরা করতালির মাধ্যমে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD