1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

আশুলিয়ায় বাঁশবাগানে মিলল নারী পোশাককর্মীর মরদেহ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || ঢাকার আশুলিয়ায় একটি গহীন বাঁশবাগানের ভেতর থেকে আনজু খাতুন নামে এক নারী পোশাকশ্রমিকের রক্তাক্ত মরদেহে উদ্ধার করেছে পুলিশ। তার মুখমণ্ডল ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি গহীন বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আনজু খাতুন নরসিংহপুরের হামীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগুয়া ইনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, ওই এলাকার একটি বাঁশবাগানের ভেতর নারী পোশাক শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় একটি আইডি কার্ড দেখা গেছে। আইডি কার্ডটি কর্মস্থলের আইডি কার্ড ছিল। সেই আইডি কার্ড অনুযায়ী নিহতের নাম আনজু খাতুন। তিনি হামীম গ্রুপের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

হামীম গ্রুপের টিআইএসডব্লিএস -১ কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) ইসমাইল হোসেন আজকের প্রতিদিনকে বলেন, আনজু খাতুন নামে এক নারী শ্রমিক গত কাল রাত ৯ টা ১৫ মিনিটের পরে কারখানা থেকে বাসায় যায়। কিন্তু আজ সকালে তিনি কারখানায় আসেননি। পরে লাইনের সুপারভাইজার আনজুকে কল দিলেও আনজু ফোন রিসিভ করেননি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র আজকের প্রতিদিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা করছে। কর্মস্থল থেকে ফেরার পথে কেউ তাকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, এর আগেও এ স্থান থেকে পাঠাও রাইডারের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে ওই হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD