1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির

বরিশাল সিটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বসানো হচ্ছে আধুনিক ডাস্টবিন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে
বরিশাল সিটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বসানো হচ্ছে আধুনিক ডাস্টবিন

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ||
বরিশাল সিটিকে পরিস্কার-পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হচ্ছে আধুনিক ডাস্টবিন। এ লক্ষ্যেউন্নতমানের ডাস্টবিন পরিদর্শন করেছেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, একটা সময় বরিশাল সিটি এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে ইটের গাথুনি দিয়ে ময়লা ফালানোর জন্য ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু ময়লা অপসারনের জন্য সেটির একাংশ উন্মুক্ত রাখায় তা মানুষের আরো ক্ষতির কারন হয়ে দারিয়েছিলো। তাই স্বাস্থ্যসম্মত বর্জ্য অপসারন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকনাযুক্ত প্যালাস্টিকের আধুনিক ডাস্টবিন দেয়ার পরিকল্পনা করেছেন সিটি মেয়র।

এরই মধ্যে তিনি ডাস্টবিনের নমুনা পরিদর্শন করেছেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা ইউসুব হোসেন দেশের কন্ঠকে জানান, প্রতিটি পয়েন্টে দুটি করে ডাস্টবিন বসানো হবে। এর একটিতে থাকবে অপরিশোধিত ময়লা, আরেকটিতে থাকবে পরিশোধীত। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা নিয়মিতভাবে এই ময়লা তুলে নিয়ে নির্ধারিত স্থানে ফেলবে। ভিন্ন ভিন্ন ডাস্টবিন দেয়ার কারণে রোগজীবানুর বিস্তারও কম ঘটবে বলে মনে করেন এই কর্মকর্তা।

এদিকে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দেশের কন্ঠকে বলেন, প্রতিটি উন্নত শহরেই রাস্তার পাশে এধরনের বর্জ্য ফালানোর ডাস্টবিন রয়েছে। সেখানে বর্জ্যর রকমভেদে ভিন্ন ডাস্টবিন ব্যবহার করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD