1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

ইসলামই শ্রমিকের অধিকারের শ্রেষ্ঠ গ্যারান্টি: কয়রায় মে দিবসের আলোচনা সভা ও র‍্যালি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

​জাহিদুল ইসলাম,  কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ঐতিহাসিক  মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে খুলনার কয়রায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) বিকেলে কপোতাক্ষ মহাবিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন: ​”১৮৮৬ সালে শিকাগোর রাজপথে শ্রমিকরা বুকের রক্ত দিয়ে যে অধিকারের সূচনা করেছিল, ইসলাম তার চেয়েও সুসংহত ও মানবিক অধিকারের কথা চৌদ্দশ বছর আগেই ঘোষণা করেছে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়ে ইসলাম শ্রমের যে মর্যাদা দিয়েছে, তা পৃথিবীতে বিরল।”

​তিনি আরও বলেন, বর্তমান সমাজে শ্রমজীবী মানুষ নানামুখী সংকটে জর্জরিত। বিশেষ করে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে সাধারণ শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এসব জুলুম বন্ধ করে মানবিক সমাজ গড়তে হবে।

​উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি এনামুল হক বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যাপক ওয়ালিউল্লাহ (সহ-সভাপতি, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন) শেখ আবুল কালাম আজাদ, মাওলানা মিজানুর রহমান (উপজেলা জামায়াতের আমীর ও ফেডারেশনের প্রধান উপদেষ্টা) সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতিবৃন্দ। বক্তারা বলেন, কয়রা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে।

​অনুষ্ঠানে মাওলানা অহিদুজ্জামান (আমাদি), মাওলানা নজরুল ইসলাম (বাগালি), মোঃ আব্দুস সামাদ (মহারাজপুর), মাওলানা রবিউল ইসলাম (উত্তর বেদকাশি) ও হেলাল উদ্দিনসহ (দক্ষিণ বেদকাশি) স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​পরিশেষে, মে দিবসের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত সমাজ ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার শপথের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD