1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী ‎গৌরনদীতে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর উপস্থিতিতে বৃক্ষমেলা উদ্বোধন, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ” ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু বন্যাদুর্গত মানুষের পাশে ছারছীনা দরবার শরীফ, চট্টগ্রাম ও কক্সবাজারে ত্রাণ বিতরণ কয়রায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ,মাথায় ঋণের বোঝা,জীবনের চরম ট্র্যাজেডিতে আত্মহত্যা করেছে ইউপি সদস্য আনোয়ারায় চায়না ইকোনমিক জোনে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত ধামরাইয়ে দেবরবধূকে ধর্ষণের অভিযোগে ভাসুরের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

আদালতে রায় পেয়েও রক্ষা নেই, আশুলিয়ায় জমি দখলের চেষ্টা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় জমি দখলকে কেন্দ্র করে এক নারীর ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ বিউটি জামান আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২০১৯ সালে আশুলিয়ার বাইপাইল মৌজায় প্রায় ৩.৬০ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। সম্প্রতি অভিযুক্ত দ্বীন মোহাম্মদসহ আরও কয়েকজন ওই জমি অন্যের কাছে বিক্রির উদ্দেশ্যে বায়না গ্রহণ করে তাকে জায়গা ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন।

ভুক্তভোগী জানান, এ বিষয়ে পূর্বে আদালতে মামলা হলে তিনি রায় পান। তবে চলমান মামলার মধ্যেই গত ২ মে গভীর রাতে অভিযুক্তরা তার জমিতে থাকা টিনের ঘর ভেঙে ফেলে এবং রড, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে যায়।

পরদিন ৩ মে সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ঘরের কোনো আলামত অবশিষ্ট নেই এবং জমিটি সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বিউটি জামান অভিযোগ করেন, স্থানীয় প্রভাব খাটিয়ে অভিযুক্তরা তার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD