1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লায় পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই প্রতিপাদ্য সামনে রেখে ২৮ এপ্রিল সারাদেশের ন্যায় কুমিল্লায়ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস।

রবিবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সকালে নাস্তা, টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। এরপর জেলা জজ আদালত প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালীর শুভ উদ্বোধন শেষে র‍্যালীটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর মেলা উদ্বোধন ও স্বেচ্ছায় রক্তদান শেষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোছাঃ নাসরিন জাহান।

এতে কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোছাঃ নাসরিন জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক বিশেষ জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) বেগম সামছুন্নাহার, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা জজ ও দায়রা জজ) মোছাঃ মরিয়ম-মুন-মুঞ্জুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা জজ) মোঃ জাহিদুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মোয়াজ্জেম হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলাপ্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, জেলা পুলিশসুপার আব্দুল মান্নান বিপিএম বার, জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা জিপি এডভোকেট তপন বিহারী নাগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া ও ৬নং জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন ও বরুড়া উপজেলার মানিকশা গ্রামের উপকার ভোগী পেয়ারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এফ এম শেফায়েত ছালাম।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান ও সহকারী জজ মাশউর আহমেদ। ওই অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে অষ্টম বারের মত মনোনীত হয়েছেন আইনজীবী মোঃ হারুনুর রশিদ ও তৃতীয় বারের মতো মনোনীত হয়েছেন আইনজীবী তাহমিনা বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন- আইনগত সহায়তা কার্যক্রম অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির নেতৃত্বে আইন ও বিচার বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগণের সমান আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সকলকে একত্রে কাজ করতে হবে, যার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপদানের লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমান সরকার মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর অধিকতর গুরুত্বারোপ করেছে। ফলে একদিকে যেমন দেশের মানুষ স্বল্প সময়ে ও খরচে সহজে আইনি সহায়তা কার্যক্রমের উপকার ভোগ করছে অন্যদিকে বাংলাদেশের আদালতসমূহে মামলা জট হ্রাস পাচ্ছে। সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত ও সহজলভ্য করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ উদ্বোধন করার পর থেকে উক্ত হেল্পলাইনের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্যসেবা প্রদান করা হচ্ছে। জনবান্ধব বর্তমান সরকারের এসব পদক্ষেপের কারণে আইনের শাসন প্রতিষ্ঠায় লিগ্যাল এইড অফিসসমূহ সেবাপ্রত্যাশী জনগণের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্রম আদালত কুমিল্লার চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা জজ আফরোজা শিউলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোজিনা খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাঃ ফরিদা ইয়াসমিন, যুগ্ম জেলা কানিজ তানিয়া রুপা, যুগ্ম জেলা জজ তাওহীদা আক্তার, যুগ্ম জেলা জজ মোঃ ইমাম হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাজহারুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামছুল তাবরীজ, অতিরিক্ত জেলা পুলিশসুপার খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, সহকারী জজ মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহকারী জজ মোঃ তৌফিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান, সিনিয়র সহকারী জজ আয়েশা বেগম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্বাসউদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহান চৌধুরী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল আলম, ব্লাস্ট সমন্বয়কারী এডভোকেট শামীমা আক্তার জাহান ও কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ মুজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা-কর্মচারী এবং বিজ্ঞ আইনজীবীগণ, কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণসহ সহস্রাধিক বিচারপ্রার্থী জনসাধারণ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD