1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ, তদন্ত কমিটি গঠন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

গাজীপুর || গাজীপুর জয়দেবপুর রেলওয়ে জংশন (কাজীবাড়ী) এলাকায় টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শুক্রবার ( ৩ মে) সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল কমিউটারের তিনটি বগি দুমড়েমুচড়ে গেছে। এছাড়া আরও বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।

ফায়ার সার্ভিস ও রেলওয়ে সূত্র বলছে, টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালকসহ ৫-৭ জন আহত হয়েছেন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই গাজীপুর জেলা প্রশাসক ও বিজিবি, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কেন দুর্ঘটনাটি ঘটে, কারও গাফিলতি আছে কিনা, এসব বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঢাকা হতে আসছে।

জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল কমিউটারটি গিয়ে ধাক্কা দেয়। তবে যাত্রী কম থাকায় আহতদের সংখ্যা কম। ট্রেন চলাচল কখন শুরু হবে এটি এখনো বলা যাচ্ছে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD