1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন ডালটন জহির ভাইরাল ভিডিও ঘিরে আশুলিয়ার ধামসোনায় চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবি ঢাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফোরামের উপদেষ্টার ছেলের মৃত্যু গৌরনদীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন মানিকছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সভাপতি পারদর্শী বড়ুয়া কয়রায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নেই: হৃদয়

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: জিম্বাবুয়ে সিরিজকে ধরা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। কিন্তু প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কিনা, সিরিজটি সেভাবে মনোযোগ আকর্ষণ করতে পারছে না ক্রিকেটমহলে।

কারণ অনেকের চোখে জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ।

এই সিরিজেই যেমন জিম্বাবুয়েকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এরপর তৃতীয়টিতেও জিতে এরইমধ্যে সিরিজ ঘরে তুলেছে শান্তবাহিনী। এখনও হাতে আছে দুই ম্যাচ। তৃতীয় ম্যাচে জিততে অবশ্য কষ্ট করতে হয়েছে স্বাগতিকদের। ব্যাটিংয়ে বড় সংগ্রহ না পাওয়ার পর দুর্বল বোলিংয়ে প্রায় হারতেই বসেছিল তারা। সিরিজের এই পর্যায়ে এসে জিম্বাবুয়েকে সহজ প্রতিক্ষ মানছেন না বাংলাদেশ দলের ব্যাটার তাওহীদ হৃদয়। তবে বিশ্বকাপের আগে আরও ভালো করার তাগিদ অনুভব করছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে (জিম্বাবুয়ের বিপক্ষে) খেলাটা ততটাও সহজ হচ্ছে না। কারণ তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে। জিম্বাবুয়ে বলে ছোট করে দেখার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সব টিমই কঠিন টিম। ‘

হৃদয় নিজে জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত ধারবাহিকভাবে রান করছেন। তিন ম্যাচের দুটিতে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তৃতীয় ম্যাচে পেয়েছেন করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। সব মিলিয়ে ভালো সময় কাটছে তার। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারায় খুশি তিনি। তাওহীদ বলেন, ‘ রান করলে প্রত্যেক ব্যাটারের একটা ভালো লাগা কাজ করে। আমি যেহেতু ব্যাটার, আমার রোল হল টিমে অবদান রাখা। আমিও ট্রাই করি ফিল্ডিং দিয়ে বা রান করে দলে অবদান রাখার। কোনো দিন হয়, কোনোদিন হয় না। (লক্ষ্য থাকে) যেদিন সুযোগটা পাবো, সেদিন যেন টিমের জন্য ভালো কিছু করতো পারি। ‘

আজ চট্টগ্রামে সিরিজ নিশ্চিতের ম্যাচে দলের বিপদে হাল ধরেছিলেন হৃদয়। দলীয় ২৯ রানে লিটন-শান্তকে হারিয়ে যখন বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ, তখন হাল ধরেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। দুইজনের জুটিতে আসে ৩১ রান। দলীয় ৬০ রানে তামিম ফিরলেও তাওহীদ তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

এর আগে চলতি সিরিজের প্রথম ম্যাচে তাওহীদ করেন অপরাজিত ৩৩ রান। পরের ম্যাচে খেলেন অপরাজিত ৩৭ রানের ইনিংস। নিজে ভালো খেললেও বিশ্বকাপের আগে আরও ভালো করার জায়গা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে। কারণ বিশ্বকাপের আগে সব ব্যাটার-বোলাররা তাদের প্ল্যানগুলো এখানে বাস্তবায়ন করছে। খুব ভালো প্রস্তুতি হচ্ছে, কিছু জায়গায় উন্নতির জায়গা আছে। যে জায়গায় উন্নতির জায়গা আছে সে জায়গাগুলোতে যত পারি উন্নতি করতে হবে। ‘

আজ তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে টাইগাররা। বিপরীতে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রানে করে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD