1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  8. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  9. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  10. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  11. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  12. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় অবৈধ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ প্রায় ২ কোটি টাকার পণ্য জব্দ, কর্মচারী আটক কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট মনিটরিং সভা সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

মাদারীপুরের দুই উপজেলার সব ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

মাদারীপুর: মাদারীপুরে সদর ও রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনের সবকটি ভোটকেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’ঘোষণা করেছে প্রশাসন। সেই হিসেবে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকালে জেলার পুলিশ লাইন্স মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেন কর্মকর্তারা। পরে ব্রিফিং করেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এ সময় দায়িত্ব পালনে নিয়োজিত পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলায় ১১৭টি ও রাজৈর উপজেলায় ৬৯টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ ও ২০ জন আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এজন্য অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে।

মাদারীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, আগামীকাল বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। ভোটারদের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে।

এসপি জানান, প্রতিটি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ, ২০ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সদর উপজেলায় ২৯টি ও রাজৈরে ১৪টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সদরে সাতটি স্ট্রাইকিং ফোর্স ও রাজৈরে থাকবে তিনটি। সদর উপজেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রাজৈরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান আসিব খান এবং শাজাহান খানের চাচাতো ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১ জন। আর পাঁচজন রয়েছেন অন্যান্য ভোটার। এখানে মোট ভোটকেন্দ্র ১১৭টি, যেখানে ৭৯৪টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

এদিকে রাজৈর উপজেলায় চেয়ারম্যান পদে মোট প্রার্থী তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজৈরে মোট ভোটার ২ লাখ ২ হাজার ৩৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৪৪৫ জন, নারী ভোটারের সংখ্যা ৯৬ হাজার ৯০৯ জন ও অন্যান্য ভোটার দুজন। এ উপজেলায় ৬৯টি ভোটকেন্দ্রে ৫০০টি কক্ষে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা।

এসপি মাসুদ আলম আরও জানান, গোয়েন্দা (ডিবি) পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন। সবকিছু মিলিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD