1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

মদনে ১কোটি ৫১ লক্ষ ৭ শত টাকার কাজের অনিয়মের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪৫১ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি হাবিবুর রহমান : নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী বল্লা ব্রিজে নিম্নমানের সামগ্রী দিয়ে ১ কোটি ৫১ লক্ষ ৭ শত টাকার এপ্রোচ নির্মাণের অভিযোগ উঠেছে খালিয়াজুরী উপজেলার এনএসআই এটিএল জেবি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান টিটু ঠিকাদারের বিরুদ্ধে।

জানা যায়, উপজেলা কদমশ্রীসহ, মাঘান ইউনিয়নের জয় বাংলা, কাতলা, ত্রিপন , মান্দাওরা, গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র বল্লা ব্রিজের রাস্তাটি।

মদন উপজেলা এলজিডি তত্ত্বাবধানে বল্লা ব্রিজের দুই পাশের এপ্রোচের নির্মাণ কাজের এক কোটি ৫১ লক্ষ সাত শত টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ব্রিজের ৩৪০ মিটার এপ্রোচ। কদমশ্রী বল্লা ব্রিজের এপ্রোচ নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। তাই কাজ শেষ হওয়ার আগেই অতি তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এই ব্রিজের এপ্রোচ নির্মাণে যে খোয়া ও বালু সিমেন্ট, ব্যবহার করা হচ্ছে সেগুলো নিম্নমানের। মদনে কদমশ্রী বল্লা ব্রিজের রাস্তাটি ভাটি অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। আর এই রাস্তার এপ্রোচের কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এলাকাবাসী হতাশ।

এলজিইডির কিছু অসাধু কর্মচারি ও কর্মকর্তাদের যোগসাজশে এমন অনিয়মের কাজ চালিয়ে যাচ্ছে খালিয়াজুরী উপজেলার এনএসআই এটিএল জেবি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান।

এই রাস্তাটির কারণে এলাকার জনগণের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এক অজানা কারণেই নিরব ভূমিকা পালন করছে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ।

নাম না বলা শর্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন শ্রমিক জানান, এ খোয়া ও বালু খারাপ কিনা তা আমি বলবো না, আমাদের টিটু ঠিকাদার সহযোগী জসিম যে মালামাল এনে দেয় তা দিয়েই কাজ করতে হয় এর বাহিরে আমরা কিছু জানি না।

কদমশ্রী গ্রামের অনেকেই জানান ১ কোটি ৫১ লক্ষ সাত শত টাকার কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে এই ব্রিজের এপ্রোচের কাজ চলছে।

নতুন নরম মাটির উপরে ব্লক বসিয়ে কাজ হইলো সবেমাত্র কিছুদিন যেতে না যেতে এপ্রোচ উঁচু-নিচু হয়ে ফাঁটল ধরছ এবং কি রোড এক্সিডেন্টের আশঙ্কাও রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে,খালিয়াজুরী উপজেলার এনএসআই এটি এল জেবি এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার টিটু মিয়া জানায়, আমি দুই নাম্বার মাল দিয়া কাজ করিনি, আপনাদের সাথে জসিম যোগাযোগ করবে।

উক্ত কাজের বিষয়ে, মদন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া পিয়াল বলেন, কদমশ্রী বল্লা ব্রিজের দুই পাশের এপ্রোচের কাজ এখনও চলমান আছে কাজ বুঝিয়ে দেয়নি। যতক্ষণ পর্যন্ত না কাজ সম্পূর্ণ কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝে নেব না। এবং সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিতে হবে ঠিকাদারের নতুবা বিল বন্ধ থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD