1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

সাংবাদিকের পা ভাঙ্গার হুমকি দেওয়ার প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে
সাংবাদিকের পা ভাঙ্গার হুমকি দেওয়ার প্রতিবাদে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে চ্যানেল এস এর সাংবাদিককে প্রাণনাশসহ পায়ের নলি ছুটিয়ে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই থানা স্ট্যান্ডে এই মানববন্ধন করেন সংবাদকর্মীরা। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৮ মে উপজেলার নান্নার ইউনিয়নে অতিরিক্ত কর আদায় নিয়ে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করে। ওই বিক্ষোভ এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সাংবাদিক সিরাজুল ইসলাম এতে ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা। এরই জেরে বেসরকারি টিভি চ্যানেল এস টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলামকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকিসহ যেখানেই পাবে সেখানে পা ভেঙে নলি ছুটিয়ে ফেলার হুমকি ও গালিগালাজ করেন ওই ইউপি চেয়ারম্যান।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন সাংবাদিকদের সঙ্গে ইউপি চেয়ারম্যানের এমন আচরণে আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ঘটনার বিচার চাই, তদন্ত সাপেক্ষে সঠিক বিচার না পেলে সাংবাদিকরা আরও কঠিন কর্মসূচি দিবে বলেও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি শামীম খান, আমাদের নতুন সময় পত্রিকার ধামরাই প্রতিনিধি আদনান হোসেন, দৈনিক আমাদের সময়ের মোঃ বাবুল হোসেন, দিপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম, দৈনিক ইনকিলাব পত্রিকার আনিসুর রহমান স্বপনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, আমরা জিডি (সাধারণ ডায়েরি) নিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD