1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ

কুমিল্লায় পলাতক যুদ্ধাপরাধী গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় আবু বকর সিদ্দিক নামের পলাতক এক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়েছে। জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ওই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আবু বক্কর সিদ্দিক (৮০) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত মান্দার সর্দারের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, রোববার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD