1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে চোরের বেপরোয়া তৎপরতা, মসজিদও রেহাই পাচ্ছে না-চরম আতঙ্কে এলাকাবাসী পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য

৮০০ টাকার জন্য কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন, আসামি গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে
কুকুরের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন, আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি || পাওনা ৮০০ টাকার জন্য শিকলে বেঁধে এক রিকশাচালককে মারধরের ঘটনায় আসামি মামুনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মামুন ওরফে সুকান্ত দাস চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার কালিয়াইশ গ্রামের সুনিলবরম দাসের ছেলে। সে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ভরালি গ্রামে ভাড়া বাসায় থাকে। পেশায় সে একজন ভাঙারির ব্যবসায়ী।

অন্যদিকে ভুক্তভোগী রিকশাচালক রবিউল ইসলাম সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ঋষিপাড়া মহল্লা পরিবার নিয়ে ভাড়া থাকে।

পুলিশ জানায়, পাওনা ৮০০ টাকার জন্য ভাঙারি দোকানের ব্যবসায়ী মামুন রিকশাচালক রবিউলকে কুকুরের সঙ্গে বেঁধে নির্যাতন করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে সেসময় কৌশলে অভিযুক্ত মামুন পালিয়ে যায়।

সাভার মডেল থানার ট্যানারি ফাড়ির উপ-পরিদর্শক (এসআই ) রাজিব কুমান সাহা বলেন, মামুন পাওনা টাকার জন্য রবিউল নামে এক রিকশাচালককে কুকুরের সঙ্গে বেঁধে মারধর করে। পরে এঘটনায় মামলা হলে পুলিশ রাতে মামুনকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, পাওনা ৮০০ টাকার জন্য মঙ্গলবার (৭ মে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ভরালি বারটেক্স পোশাক কারখানার সামনে কুকুরের সঙ্গে শিকল দিয়ে রিকশাচালক রবিউলকে বেঁধে রাখে মামুন। এসময় পাওনা টাকা দিতে না পারায় রিকশাচালককে মারধর করে সে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD