1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে
ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুর-১০ ও পল্লবী এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে সড়ক অবরোধ করেছেন চালকরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের। আজ রোববার (১৯ মে) সকাল ৯টা থেকে এ অবরোধ শুরু করেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ। তিনি বলেন, ‘মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো রাস্তা ছাড়েনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মিরপুর-১০ গোল চত্বরে শতশত ব্যাটারিচালিত রিকশা চালক অবস্থান নিয়েছেন।’

এর আগে সকালে পূরবী সিনেমা হলের সামনে অবস্থান নিয়েছিল রিকশাচালকরা। পরে তারা সেখানে ভাঙচুর চালায়। পূরবী থেকে বর্তমানে মিরপুর-১০ নম্বর এলাকায় এসে জড়ো হচ্ছেন এসব ব্যাটারিচালিত রিকশাচালক। এতে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

এদিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সকাল ৯টা থেকে মিরপুর-১০, ১১, ২, ১৩ ও শেওড়াপাড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। বাধ্য হয়েছে অনেককে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD