1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

লংগদুতে ইউপিডিএফ’র এক কর্মীসহ দু’জনকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে পিসিপি’র বিক্ষোভ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে
লংগদুতে ইউপিডিএফ’র এক কর্মীসহ দু’জনকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে পিসিপি’র বিক্ষোভ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্য মনি চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে রবিবার সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মানিকছড়ি উপজেলা শাখা ।

রবিবার সকাল ১০টায় মানিকছড়ি উপজেলার সদরের জামতলা এলাকায় খাগড়াছড়ি টু চট্রগ্রাম সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র সদস্য আনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মানিকড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা ও বর্তমান সাধারণ সম্পাদক অংসালা মারমা।

সমাবেশে বক্তারা বলেন, গতকাল লংগদুতে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমাকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে নিয়োজিত নেতা-কর্মী, সমর্থকদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছেন। এই খুনের দায়ে সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে তার বিচার করতে হবে।

তারা আরো বলেন, ইউপিডিএফসহ তার সহযোগী সংগঠনগুলো জনগণের পক্ষে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। গুম করে ইউপিডিএফের নেতৃত্বে চলমান ন্যায়সঙ্গত আন্দোলন বন্ধ করা যাবে না। পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠা না পর্যন্ত জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে লংগদুতে ইউপিডিএফের কর্মী বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমাকে হত্যার ঘটনায় জড়িত জেএসএস সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পিসিপি ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির আনুষ্ঠানিকতা বাতিল করে পিসিপি রাঙ্গামাটি জেলায় ইউপিডিএফ-এর ডাকা ২০ মে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ সর্বাত্মকভাবে সফল করতে সংগঠনের কর্মী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD