1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত গৌরনদী পৌর এলাকার টরকী চরে ঈদের শুভেচ্ছা বিনিময় এ্যাড.এস এম মনিরুজ্জামান’র সাভারে ৬০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো: মোবারক হোসেন শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির

আগৈলঝাড়ায় স্কুলছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী ও গৃহবধুর আত্মহত্যা

মোঃ মেহেদী হাসান, জেলা প্রতিনিধি বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় শুক্রবার (১৭ মে) রাতে এক স্কুল ছাত্রী ও এক গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেছে।

পুলিশ হাসপাতাল ও বাড়ি থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে।হাসপাতাল ও সংশ্ল্ষ্ঠি সূত্রে জানা গেছে-উপজেলার পতিহার গ্রামের টমাস দাসের মেয়ে ও পালরদী মাধ্যমিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী কনা দাসকে (১৫) পড়াশুনার জন্য গালমন্দ করলে কণা অভিমান করে শুক্রবার রাতে ঘরে থাকা পান বরজের অব্যবহৃত কীটনাশক (বিষ) পান করে। বাবা-মা ও বাড়ির লোকজন কনাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক কনাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই রাতে উপজেলার মোল্লাপাড়া গ্রামের কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী নুপুর রায় (৪০) প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামীর সাথে একই বিছানায় ঘুমাতে যায়। ভোর রাতে স্বামীর ঘুম ভেঙ্গে গেলে স্ত্রী নুপুরকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে নুপুরকে তার বসত ঘরের উত্তর পাশে গোয়াল ঘরের রুয়ার সাথে নিজের ব্যবহৃত কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার শুরু করে। কৃষ্ণ কান্তর ডাকচিৎকারে লোকজন ছুটে এসে ঝুলন্ত নুপুরকে নীচে নামায়।

নুপুরর পরিবার জানায়, সে মানসিক ভারসম্যহীন অবস্থায় বেপরোয়াভাবে চলাফেরা করতো। উভয় ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরিতহাল রিপোর্ট তৈরী করেছে। পরবর্তী আইনী ব্যবস্থার কার্যক্রম গ্রহন করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD