1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক, বোবারথল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মো: মশাহিদ আহমদ-এর বিরুদ্ধে সিলেট সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী জানিয়েছেন “বোবারথল” এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাগণ। গত ১৭ মে বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি, বড়লেখা, মৌলভীবাজার-এর আয়োজনে, বড়লেখা ইসলামনগর বাজার (বোবারথল বাজার) আয়োজিত শুভেচ্ছা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ দাবী করেন।

“বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি”, বড়লেখা, মৌলভীবাজার-এর সভাপতি নিয়াজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান-এর সঞ্চালনায় আয়োজিত শুভেচ্ছা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কারা নির্যাতিত সাংবাদিক মো: মশাহিদ আহমদ। বক্তব্য রাখেন বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি, বড়লেখা, মৌলভীবাজার-এর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, এলাকার প্রবীন মুরব্বি আব্দুল কদ্দুস, ফজলু মিয়া, মাহতাব উদ্দিন, ইব্রাহিম আলী, ফুরকান আলী, আলী হোসেন, আফতাব হোসেন, আরমুছ আলী, ইব্রাহিম, মাসুম আহমদ, নাজিম উদ্দিন, আব্দুল হাসিম, কয়েছ আহমদ, আতিকুর রহমান, সরফ উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমুখ।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন- দৈনিক গণমুক্তি মৌলভীবাজার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, দৈনিক ভোরের সময় প্রতিনিধি রিপন আহমদ। স্থানীয় বাসিন্দারা বলেন ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মশাহিদ আহমদ-এর উপর ষড়যন্তমূলক মামলা করে “বোবারথল” বাসিন্দাদের মৌলিক অধিকার-কে ক্ষুন্ন করা হয়েছে। বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করার ফলে সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে স্কয়ার গুরুপের প্রতিষ্ঠান বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন।

সাংবাদিক মশাহিদ আহমদ-আমাদের মৌলিক অধিকার-আদায় এর সংবাদ তুলে ধরেছেন, আর বাগান কর্তপক্ষ একের পর এক বোবারথল বাসিন্দাদের মৌলিক অধিকার-কে ক্ষুন্ন করে আসছেন।

উল্লেখ্য- সিলেট সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ গত ১৪ মার্চ সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হলে আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন। সর্বশেষ গত ২১ মার্চ তিনি বিজ্ঞ আদালতের মাধ্যমে সিলেট কারাগার থেকে জামিনের মাধ্যমে মুক্তি পান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD