1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

হোমনায় সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় স্থানীয় সাংবাদিকদের সাথে আগামী ৫ জুনের নির্বাচনকে সামনে রেখে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হোমনা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল (মোটরসাইকেল প্রতীক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার জোহর নামাজের পর স্থানীয় এক রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী একেএম সিদ্দিকুর রহমান আবুল বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।মতবিনিময় সভায় এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল বলেছেন ছাত্ররাজনীতি থেকে এলাকার জনগণের সাথে আমার সম্পর্ক।বিশেষ করে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ স্যারকে অত্যন্ত শ্রদ্ধা করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে জীবন বাজি রেখে তাঁর পক্ষে নির্বাচন করেছি। তখন তিনি ওয়াদা করেছিলেন উপজেলা নির্বাচনে তার পরিবার থেকে কেহ নির্বিচনে অংশ নিবেন না। কিন্ত তিনি ওয়াদা ভঙ্গকরে তার স্ত্রীকে নির্বাচনে প্রার্থী করেছেন। তিনি ওয়াদা ভঙ্গকরে দলীয় নেতাকর্মীদের সাথে বেইমানী করেছেন।

এর প্রতিবাদে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছি। আমার প্রতীক মোটরসাইকেল।এলাকার বেশীর ভাগ নেতাকর্মী আমার সাথে আছে।আশাকরি আগামী ৫ জুন নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে জনগণ এই বেইমানীর জবাব দিবে। এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ স্বরুপ ,আপনারা লিখনীর মাধ্যমে সমাজের সকল অসংগতি তুলে ধরবেন এবং নির্বাচনে যেন কোন রকম অনিয়ম বা কারচুপি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ.কে.এম সিদ্দিকুর রহমান আবুল, অতিতের সব কিছু ভুলে গিয়ে হোমনা উপজেলাকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত, মডেল উপজেলা গঠন করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় হোমনা,তিতাস ও বাঞ্ছারামপুর উপজেলার কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD