1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে শ্রীনগরে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউপির বেলতলী জান্নাতুন নুর কবরস্থানের ৯টি কবর খনন করে দুর্বৃত্তরা।

আজ রোববার (২৬ মে) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা গেছে, কবর স্থানটির উত্তর পাশে পুরুষদের জন্য নির্ধারিত কবর রয়েছে। এখান থেকে ৯টি কবরের আংশিক ও সম্পূর্ণ খনন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণীর কবিরাজরা জাদু-টোনা ও কুফুরি করার জন্য কবর খনন করে মৃত ব্যক্তিদের কঙ্কাল নিয়ে থাকতে পারে।

৬-৭ মাস আগে ওই এলাকার মঞ্জু নামে এক ব্যক্তি ক্যান্সারে মারা যায়। পরে তাকে বেলতলী কবরস্থানে দাফন করা হয়। লক্ষ্য করা গেছে, দুর্বৃত্তরা এই কবরটি থেকে কঙ্কাল নিয়ে গেছে।

কবরস্থানটির সহকারী কোষাধ্যক্ষ মো. শহিদুল জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কয়েকটি কবরের বিভিন্ন অংশে মাটি খোঁড়া হয়েছে। কবরের গর্তগুলি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তাইয়্যবি জানান, বেশ কয়েকটি কবর থেকে কিছু অংশ খোয়া গেছে। চুরি কী না তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD