1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

সাভারে সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে
সাভারে সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার ২

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভারে কারখানা দখল ও লুটপাটের ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ।

গ্রেপ্তাররা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তারা দুজনই সাভারের ব্যাংক কলোনি এলাকায় বসবাস করতেন।

প্রাথমিকভাবে জানা গেছে, এই দুজন ঘটনার দিন অফিস লুটপাট ও সাংবাদিকের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মে কাতলাপুরের বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান আকাশ। সেখানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বের করে দিয়ে দখলের পর সিসি ক্যামেরা ভাঙচুর করে দখলকারীরা।

এ সময় সিসি ক্যামেরা ভাঙচুরের ভিডিও ধারণ করায় দখলকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর অতর্কিত হামলা করে মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল ও তার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হামলায় সাংবাদিক আকাশের চোখের কর্ণিয়ায় মারাত্মক জখম হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই সুদীপ কুমার গোপ বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী। মামলার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে দুজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD