1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

কেরানীগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় নিহত ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে পৃথক ঘটনায় আব্দুল কাদের (৪০) নামের এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত ও অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার(২৮ মে) বিকেলে সাড়ে তিনটায় ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকার সার্ভিস লেনে পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে যাত্রী আব্দুল কাদের ও চালক রমজান (৪৫) গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল কাদের মুন্সিগঞ্জের শ্রীনগর হোগলা গাও গ্রামের আব্দুল হাকিম এর ছেলে।দুই সন্তানের জনক আব্দুল কাদের পেশায় একজন মুদি দোকান ব্যবসায়ী।

নিহতের বন্ধু আলী আজগর জানান, আব্দুল কাদের এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য শ্রীনগরের ছনবাড়ী থেকে রাজধানীর জুরাইন যাওয়ার উদ্দেশ্যে সিএনজি ভাড়া করে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর যাওয়ার পর পিকআপের সাথে সংঘর্ষ হয়।পরে তিনি হাসপাতালে মারা যান।

এছাড়া একই দিন বিকেলে পাঁচটার সময় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনের কালিগঞ্জ সংযোগ সড়কের ঝিলমিল আবাসিক প্রকল্পের ফিডার রড থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ সময় মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পিকআপ ও ঘাতক চালক থানায় আটক আছেন। এছাড়া ঝিলমিল এলাকা থেকে অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে পিবিআই সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিটি ভবঘুরে ছিল, প্রাকৃতিক ভাবেই তার মৃত্যু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD