1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ

জগন্নাথপুরের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরের এক মাদ্রাসাে ছাত্র ১৮দিন যাবত নিখোঁজ রয়েছে। নিখোঁজ মেহেদী হাসান(১৩) জগন্নাথপুর পৌর শহরের বটের তল এলাকায় অবস্থিত টি এম হিফজুল কুরআন একাডেমি নামের মাদ্রাসার হিফজ শাখার ছাত্র । সম্ভাব্য সকল স্থানে খোঁজ করার পর ও মেহেদী হাসানের সন্ধান না পাওয়ায় স্বজনরা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। মেহেদী হাসানের পিতা মনির হোসেন মুন্না জানান, আমার ছেলে ১৩ মে নিখোঁজ হয়।

সার্ভার সমস্যা থাকায় অনলাইন জি ডি করতে না পারলে ও ২১মে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করার জন্য লিখিত আবেদন করি। পরবর্তীতে অনলাইনে সাধারন ডায়েরী করি যার নং ১৪১৫ তারিখ ৩০/০৫/২০২৪ইং। সাধারণ ডায়রীতে উল্লেখ করেন ১৩ মে সকালে মেহেদী হাসান মাদ্রাসায় যায়। মাদ্রাসা থেকে যথা সময়ে বাড়ীতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজ নিয়ে তার সন্ধান পান নি। কোন উপায়ান্তর না পেয়ে নিখোঁজ মেহেদী হাসানের পিতা জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন মুন্না ৯ দিন পরে এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী জন্য লিখিত আবেদন করেন। এবং ৩০ মে অলাইনে সাধারণ ডায়েরী করেন।

৩০ মে বৃহস্পতিবার রাতে মেহেদী হাসানের পিতা সাংবাদিকদের জানান, এখনও মেহেদী হাসানকে খোঁজে পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি। সে দেখতে লম্বা আকৃতির। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ট্রাউজার ও পাঞ্জাবি ছিলো। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে ০১৭১২ ৪৫৪৩২৪ নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD