1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

ঘর ভেঙে বিধবার জায়গা দখলের চেষ্টা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে পেশি শক্তির জোড়ে এক বিধবার একটি টিনের ঘর ভেঙে জায়গা দখলে চেষ্টা করেছেন একই গ্রামের মোঃ শরীফ হোসেন নামে এক ভুমিদূশ্য। এই ঘটনায় বিধাব মহিলা সূর্যবানু (৬০) বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। সোমবার (৩জুন) বিকাল ৪টার দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামে এই ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিক করেছেন কুশুরা পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ সাইফুল ইসলাম।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, সূর্যবানু ৪শতাংশ জায়গায় একটি বাড়ী করে দীর্ঘ ১৮বছর যাবত সেখানে বসবাস করে আসছিল। হঠাৎ শরীফ হোসেন সেই জায়গা নিজের দাবি করে বিধবা মহিলা সূর্যবানুকে সেখান থেকে চলে যেতে বলে। সূর্যবানু সেখান থেকে না যাওয়ায় শরীফ ও হান্নান এর বাহীনি নিয়ে বৃদ্ধ মহিলার একটি টিনের ঘর ও দেওয়াল ভেঙে ফেলে জায়গা দখলের চেষ্টা করে। পরে বৃদ্ধ মহিলার ডাকচিৎকারে এলাকার লোকজন এসে শরীফ ও হান্নান বাহিনীকে ধাওয়া করলে তারা চলে যায়।এই বিষয়ে প্রত্যক্ষদর্শী মোঃ ইউনুছ আলী বলেন, শরীফ তার বাহিনী নিয়ে হঠাৎ করে সূর্যবানুর বাড়ীতে এসে একটি টিনের ঘর ভেঙে ফেলে দেয়। আমি বাধাঁ দিতে গেলে তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে মারতে আসে পরে আমি সেখান থেকে পালিয়ে যায়।এই বিষয়ে এলাকাবাসির পক্ষে আব্দুল হামিদ বলেন, আমি বাড়ীতে কাজ করতে ছিলাম হঠাৎ দেখি শরীফ তার বাহিনী নিয়ে বৃদ্ধ সূর্যবানুর একটি টিনের ঘর ভাঙতেছে। তখন আমি তাদের বলি এই ঘর সূর্যবানুর আপনারা কেন ঘর ভাঙতেছেন। কিন্তু তারা আমার কোন কথা শুনে না। পরে এলাকার লোকজন নিয়ে তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এই বিষয়ে সূর্যবানু বলেন, আমার মা মারা যাওয়ার আগে আমাকে এই জায়গা লিখে দিয়ে গেছে। আমি সেই জায়গায় ঘর করে দীর্ঘ ১৮বছর বসবাস করতেছি। শরীফ আমাকে সেই জায়গা থেকে চলে যেতে বলে। আমি যায়নি বলে শরীফ ও হান্নান আমার থাকার ঘরটা ভেঙে দিল, আমি এখন কোথায় যাব। আমার স্বামী নাই সন্তান নাই, আমি মানুষের কাছে থেকে যা পায় তাই দিয়ে চলি। শরীফ আমারে মারার হুমকি দেয়।এই বিষয়ে শরীফের স্ত্রী সুমি আক্তার বলেন, আমি সূর্যবানুর ঘর ভাঙগীনি। আমার জায়গার ঘর আমি অন্যত্র সরিয়ে নিব তাই ভেঙে ফেলেছি। ঐ জায়গাও আমার, ঘর আমার।

এই বিষয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ সাইফুল ইসলাম বলেন, যাদবপুর ইউনিয়নের আমরাইল গামের সূর্যবানুর ঘর ভাঙগার একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখি সূর্যবানুর একটি টিনের ঘর ভেঙে ফেলেছে। তবে এলাবাসির মাধ্যমে জানতে পারলাম শরীফ ও তার বাহিনী দিয়ে এই কাজটি করেছে। এই বিষয়ে আরও তদন্ত করে অপরধিীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD