1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ

আশুলিয়ায় টেন্ডারের আগেই নিজেকে বেআইনিভাবে ইজারাদার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ায় কোরবানির ঈদকে সামনে রেখে অস্থায়ী গরুর হাটের অনুমোদন দেয়া হয় নরসিংহপুর বটতলা এলাকায় একটি গরুর হাটকে। কিন্তু টেন্ডারের আগেই নিজেকে উক্ত হাটের ইজারাদার দাবী করেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান কবির। এতে করে গরুর হাটের অন্য আবেদনকারীদের মাঝে এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে সরেজমিনে ঘুরে এই স্বেচ্ছাসেবক লীগ নেতার ইজারাদারের নাম সম্বলিত ব্যানার সাঁটানোর এমন চিত্র দেখা যায়। এরপরে সে মুঠফোনে নিজেকে ওই হাটের ইজারাদার দাবী করেন। অথচ, গরুর হাটের টেন্ডার কবে এবিষয়ে তিনি কিছুই জানেন না তিনি।

হাসান কবির বলেন, নরসিংহপুর গরুর হাটের ইজারাদার আমি। টেন্ডার হয়েছে কিনা বা টেন্ডার কবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেন্ডার কবে আমি জানি না। টেন্ডার ছাড়া আপনি কিভাবে নিজেকে ইজারাদার দাবী করেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সবই উপর মহল, তারা সব ব্যবস্থা করে দিবে।

এদিকে গরুর হাটের অন্য আবেদনকারীরা বলেন, আমরা সরকারি নির্দেশনা মেনেই সব কিছু করেছি। আগামী ৯ই জুন টেন্ডার হবে। টেন্ডার যে পাবে আমাদের কোন সমস্যা নেই। অথচ, হাসান কবির নামে এক ব্যাক্তি টেন্ডারের আগেই নিজেকে ইজারাদার দাবী করে বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব আমাদের বোধগম্য নয়। এবিষয়ে আমরা প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করছি।

এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র বলেন, টেন্ডারের আগে কেউ নিজেকে ইজারাদার দাবী করতে পারবে না। এটা কোনভাবেই সম্ভব নয়। নিষেধ করা হবে এবং খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD