1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সিগারেটের টাকা চাওয়ায় ছুরিকাঘাতে নাড়িভুড়ি বের করে দিলো দোকানির

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
সিগারেটের টাকা চাওয়ায় দোকানির পেটে ছুরিকাঘাত করে নাড়িভুড়ি বের করে দিলো চঞ্চল শেখ নামের এক মাদক ব্যবসায়ী। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনীয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামে ঘটলো এমন ঘটনা।

এঘটনায় গুরুতর আহত অবস্থায় দোকানী আলম শেখ (৫৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলম শেখ উত্তর তাজপুর গ্রামের মৃত রাজ্জাক শেখ এর ছেলে৷ এঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান,রাত সাড়ে ১১ টার দিকে সিগারেট নিতে আলম শেখ এর দোকানে আসে এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চঞ্চল শেখ। এসময় ১০ টি সিগারেট নেয় চঞ্চল সেই সিগারেটের টাকা চাওয়ায় কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে দোকান মালিক আলম শেখ এর নাড়িভুড়ি বের করে দিয়ে পালিয়ে যায় চঞ্চল । এখন তিনি মৃত্যুর সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লড়াই করছেন।

তারা আরো জানান, একই গ্রামের বাবুল শেখ এর ছেলে চঞ্চল শেখ (৩২) । সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদব ব্যবসা চুরি ছিনতাইয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়ে সিরাজদিখান থানার এস আই মোহাম্মদ সালাউদ্দিন জানান, ছুরিকাঘাতের ঘটনায় ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত চঞ্চল শেখকে আইনের আওতায় আনতে অভিযানে নেমেছে পুলিশ। তবে ছুরিকাঘাতে গুরুতর আহত আলম শেখ এর সাথে কথা বলার চেষ্টা চলছে। তার সাথে কথা হলে ঘটনার আসল কারন জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD