1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা

সাভারে নিখোঁজের চার দিন পর মাটি খুড়ে মিলল নারীর লাশ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে
সাভারে নিখোঁজের চার দিন পর মাটি খুড়ে মিলল নারীর লাশ

সাভার : ঢাকার সাভার উপজেলায় নিখোঁজের চার দিন পর মাটি খুড়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে; এ ঘটনায় এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুন) সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় লাশটি পাওয়া যায় বলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মুবশশিরা হাবীব খান জানান।

নিহত সীমা আক্তার (৪৫) মাদারীপুরে শিবচর উপজেলার বাসিন্দা। তিনি খনিজনগর এলাকায় বোনের বাসায় ভাড়া থাকে। তার স্বামী জাহাঙ্গীর আলম সৌদি প্রবাসী।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ওই ইউনিয়নের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মুবশশিরা সাংবাদিকদের বলেন, ২ জুন সীমা আক্তার নিখোঁজ হলে তার মেয়ে তানিয়া আক্তার মাদক ব্যবসায়ী স্বপন, আসিফ, সাইফুল ইসলাম ও রেজাউলকে অভিযুক্ত অপহরণের মামলা করেন। সেই মামলায় সকালে মাদক ব্যবসয়ী সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

“পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় মাদক ব্যবসায়ী স্বপনের বাড়ির পাশে মাটি খুড়ে সীমা আক্তারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।”

তিনি বলেন, লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

মুবশশিরা বলেন, “এ ঘটনায় জড়িত মূলহোতা মাদক ব্যবসায়ী স্বপন এখনও পলাতক। পলাতক সব আসামিকে গ্রেপ্তার এবং ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

নিহতের মেয়ে তানিয়া আক্তার বলেন, নিখোঁজ হওয়ার দুই দিন আগে তার মার সঙ্গে শেষ কথা হয়। তখন তাকে বলেছিল স্বপন ও তার সহযোগীরা হত্যা করে গুম করে দেয়ার হুমকি দিয়েছেন।

বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মণ্ডল বলেন, “শুনেছি মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ওই নারীকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিল মাদক ব্যবসায়ীরা।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD