1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

ধামরাইয়ে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে‍।সোমবার (১০ জুন) সকালে উপজেলা শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, (কানুনগো) মোঃ জুলফিকার আলী ভুট্রো, হেড এ্যসিস্টেন্ট কাম-একাউন্টেন্ট মোঃ তমছের আলী, সার্ভেয়ার মোঃ মিলন শেখ, সার্ভেয়ার হযরত আলী, নায়েব উপ-সহকারী (ভুমি) মোঃ রেজাউল করিম, ফারদিনা আক্তার, মাজহারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জানান, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় দেশব্যাপি ভূমি সেবা সপ্তাহ পালন করবে।অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ সম্পর্কে সেবাগ্রহীতাদের জানানো হবে।

এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD