1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালোবাসার মানুষ’ নিয়ে আসছেন শিমুল হাসান, প্রকাশ পাচ্ছে আগামীকাল সন্ধ্যা ৬টায় রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাবিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লাবিব ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলার বাসিন্দা মো. লিটনের একমাত্র ছেলে। লাবিব চলতি বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পাস করেছেন।

ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওয়াল হোসেন জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিবসহ চার বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেললাইনের ওপর টিকটক করছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছ থেকে আমরা জেনেছি ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা রাজবাড়ী রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

ঘটনার সত্যতা নিশ্চিত রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, ঘটনার সময় বেনাপোল এক্সপ্রেস নামে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD