1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

মহাসড়ক পর্যবেক্ষণে এবারও ড্রোন ব্যবহার করবে পুলিশ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে
মহাসড়ক পর্যবেক্ষণে এবারও ড্রোন ব্যবহার করবে পুলিশ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের পয়েন্টে পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসিয়ে যানজটের কারণ অনুসন্ধান করে তাৎক্ষণিক নিরসন করা হবে। সেই সাথে এবারও মহাসড়ক পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়েকের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়েকের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।

এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, আমরা কারখানা মালিক ও শ্রমিক সংগঠনের সাথে বসেছিলাম। শ্রমিকরা যেন আগে থেকে গাড়ি রিজার্ভ করে নির্দিষ্টস্থান থেকে রওনা করেন সে বিষয়ে আলোচনা হয়েছে। এবারও কিন্তু সেই প্রস্তুতি নেওয়া আছে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর থেকে ঈদুল আজহার মধ্যে একটু পার্থক্য আছে। যেহেতু কোরবানির পশুর হাটগুলোতে বেশ আগেই লেগেছে এবং পশু পরিবহনের যে বাহনগুলো সেগুলো কিন্তু আগে থেকেই চলাচল শুরু করেছে। এখনও চলছে এবং সারা বাংলাদেশে এই পশুর হাটগুলো বসে। অনেকগুলো হাট আছে যেগুলো আবার আমাদের মহাসড়কের পাশে আছে।

শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কের কোথায় কোথায় ঝুঁকিপূর্ণ হতে পারে যানজটের ক্ষেত্রে সেগুলো চিহ্নিত করেছি এবং প্রতিবারের ন্যায় এবারও কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো গুরুত্ব দিয়ে কাজ করছি।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ স্পেশালিস্ট ইউনিট সড়ক মহাসড়কে নিরাপত্তার জন্য ট্র্যাফিক ম্যানেজমেন্টের জন্য প্রস্তুত। এছাড়াও আমাদের জেলা পুলিশ রয়েছে, মেট্রোপলিটন রয়েছে অন্যান্য সংস্থাগুলো রয়েছে। সবাই মিলে আমরা এখন মাঠ পর্যায়ে আছি। প্রয়োজন বুঝে সেখানে স্পেশাল ব্যবস্থা নিয়েছি৷ নজরদারির ব্যবস্থা নিয়েছি। যা যা প্রয়োজন আমরা যেমন ওয়াচ টাওয়ার তৈরি করেছি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সাব কন্ট্রোল তৈরি করা হয়েছে। সেই সাথে ঈদের পরেও ঢাকায় ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা প্রস্তুত রয়েছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD