1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শপথ নিলেন কুমিল্লার ৭ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ৭ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটরিয়ামে তাদেরকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। ৭ উপজেলা পরিষদ হচ্ছে কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, বরুড়া, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া । ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় ধাপে এ ৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আর্দশ সদর : কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন এড. মো. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান আহাম্মদ নিয়াজ পাবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসেনের আরা বেগম বকুল। এ তিন জনই দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিলেন।

সদর দক্ষিণ : সদর দক্ষিণ উপজেলায় প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন আবদুল হাই বাবলু। সাবেক তিনবারের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু সাবেক অর্থ মন্ত্রীর ভাই গোলাম সারোয়ারকে পরাজিত করে আলোড়ন তৈরি করেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন ইসমাইল মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার ফরিদা ইয়াসমিন।

বরুড়া : কুমিল্লার বরুড়া উপজেলা চেয়ারম্যান নতুন মুখ মো. হামিদ লতিফ ভূঁইয়া কামাল, ভাইস চেয়ারম্যান পদে মো. কালাম হোসেন ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনুয়ারা বেগম শপথ গ্রহণ করেন।

মুরাদনগর : মুরাদনগরের উপজেলা চেয়ারম্যান ড.এহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান মজুমদার শপথ গ্রহণ করেন।

দেবিদ্বার : দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ , ভাইস চেয়ারম্যান মো. আল কাইয়ুম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর বেগম শপথ গ্রহণ করেছেন।

বুড়িচং : বুড়িচং উপজেলায় চেয়ারম্যান আখলাক হায়দার, ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. লাভলী আক্তার শপথ গ্রহণ করেন।

ব্রাহ্মণপাড়া : ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান আবু তৈয়ব অপি , ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক শপথ গ্রহণ করেছেন। এর আগে গত ২৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত মনোহরগঞ্জ, লাকসাম, মেঘনা এ ৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। এনিয়ে কুমিল্লার মোট ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করলেন। বাকি রইল সর্বশেষ চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৪ উপজেলা পরিষদ নির্বাচনের শপথ গ্রহণ।

গতকাল বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ৭টি উপজেলাসহ চট্টগ্রাম বিভাগের ৫০টি উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শপথ পাঠ অনুষ্ঠানের সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার। এর আগে গত ২৮ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম প্রথম ধাপে অনুষ্ঠিত কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, মেঘনা এ ৩ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ করান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD