1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল আশুলিয়ায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে হামলা, নগদ টাকা লুটের অভিযোগ বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি বৈশাখী শোভাযাত্রা, নববর্ষের আনন্দে মুখর বোয়ালী বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা জানালেন আবুল হোসাইন মুন্সী যশোরের শার্শায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত- ২ রাণীশংকৈলে ঐতিহাসিক কুরআন দিবসে শিবিরের কুরআন বিতরণ কালিয়াকৈরে বোরো ধানের বাম্পার ফলন নেত্রকোনা ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বোলারদের কৃতিত্ব দিলেন সাকিব

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান রানে ফিরেছেন। ২০ মাস পর টি-টোয়েন্টিতে ফিফটি পেয়েছেন।

সাকিব হেসেছেন আর বাংলাদেশ হাসেনি, তা কী করে হয়! সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে বিশ্বকাপে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল টাইগাররা।

৪৬ বলে ৯ চারে অপরাজিত ৬৪ রানের দারুণ এক ইনিংস খেলার পর স্বভাবতই ম্যাচসেরার পুরস্কার পান সাকিব। যদিও বল হাতে ৪ ওভারে ২৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে জয়ের পেছনে মূল কৃতিত্বটা বোলারদেরই দিলেন তিনি।

পাওয়ার প্লেতে শুরুটা ভালো না হলেও মাঝের ওভারে দারুণ করে নেদারল্যান্ডস। ১৬০ রানের লক্ষ্যে নেমে ১৩তম ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে ফেলে তারা। কিন্তু ১৫তম ওভারে এসে দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। নিজের শেষ ওভারে আরও একটি উইকেট শিকার করেন তিনি।

বোলারদের নিয়ে সাকিব বলেন, ‘শীর্ষ চার ব্যাটারের কেউ একজনের ইনিংসজুড়ে ব্যাট করা গুরুত্বপূর্ণ ছিল। অবদান রাখতে পেরে ভালো লাগছে। পিচ কঠিন ছিল। এটা চ্যালেঞ্জিং সংগ্রহ বটে, কিন্তু জেতার মতো ছিল না। বোলাররা দারুণ করেছে। বিশেষ করে রিশাদ ও তাসকিন নেদারল্যান্ডসকে ম্যাচ থেকে দূরে ঠেলে দিয়েছে। গত ৪-৫ বছরে এ মাঠে খুব একটা খেলা হয়নি। তাই ১৪-১৫ ওভার পর্যন্ত উইকেট ধরে রেখে কতদূর পর্যন্ত যাওয়া যায় সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। বিশ্বকাপের মতো মঞ্চে ১৬০ রানের সংগ্রহ সবসময়ই চ্যালেঞ্জিং এবং এটাই প্রমাণ করেছি। ‘

‘তারা মোমেন্টাম পেয়েছিল, ১২তম ওভার শেষে ৩ উইকেটে ৮০ বা ৯০ রান ছিল তাদের। বাতাসের একদিকে গমনের কারণে তাদের আটকানোটা সহজ ছিল না আমাদের জন্য। তাই স্নায়ু ধরে রেখে বোলাররা যেভাবে বল করেছে, সে কারণে তাদের কৃতিত্ব দেওয়া উচিত। ‘

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD