1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

মোহনপুরে অটোরিকশা উল্টে নিহত ১

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

আতাউর রহমান পলাশ , রাজশাহী প্রতিনিধি :
মোহনপুরের গোছা হাটে অটোরিক্সা উল্টে কমরেশ (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার রায়পুর এলাকার অধির চন্দ্র সরকারে ছেলে। নিহত কমরেশ তানোর উপজেলার কামারগাঁ শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। তিনি একজন এনজিও কর্মী বলে জানা গেছে। ২০ জুন বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সর্ভিস ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে কেশরহাট কামারগাঁ সড়কের গোছা বাজারের ২০০ মিটার পশ্চিমে অটোরিকশা উল্টে গিয়ে খাদে পড়ে কমরেশের উপর চাপা পড়ে।

তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় তাৎক্ষণিক স্হানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত মোহনপুর ফায়ার ষ্টেশনের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ বিষয়ে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD