1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি মাদারীপুর :
মাদারীপুরের রাজৈরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।

আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে রাজৈর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজৈর উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ পুষ্পস্তবক অর্পণ করে। এরপর রাজৈর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি রাজৈর উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে রাজৈর বেপারীপাড়ায় আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার সামনে এসে শেষ হয়।

র‍্যালি প্রদক্ষিণ শেষে রাজৈর উপজেলা শাখার কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা শাখা আওয়ামীলীগের আহবায়ক ও রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন সাহা, যুগ্ম আহবায়ক ও স্থানীয় সংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, যুগ্ম আহবায়ক হায়দার গাজী, যুগ্ম আহবায়ক ও নারী নেত্রী ফরিদা হাসান পল্লবী। ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD