1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত

ধামরাইয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ১০টন রড ডাকাতি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই পৌরসভায় ঢাকা- আরিচা মহাসড়কে পাশে মের্সাস রায়হান টের্ডাস নামে রডের দোকান থেকে পিস্তল ঠেকিয়ে ১০টন রড ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫জুন) রাত ৩টার দিকে ধামরাই পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে মের্সাস রায়হান ট্রের্ডাস নামক দেকানের নাইট গার্ডকে হাত পা মুখ ও চোখ বেঁধে পিস্তল ঠেকিয়ে ১০টন রড ডাকাতি করে নিয়ে গেছে একদল ডাকাত। দোকান মালিক মোঃ আরফান হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রাতে হিসাব নিকাশ শেষে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়। রাত তিনটার দিকে নাইট গার্ডের ফোনের মাধ্যমে জানতে পারি দোকানে ডাকাতি হয়েছে। এরপর সাথে সাথে দৌড়িয়ে দোকানে চলে আসি। এসে দেখি দোকান থেকে ১০টন রড ডাকাতি করে নিয়ে গেছে। পরে আমি ৯৯৯ নাম্বারে কল করলে ধামরাই থানা থেকে এসআই ফরিদ শেখ দোকান পরিদর্শন করেন।

এই বিষয়ে হাত-পা বাধাঁ নাইট গার্ড মোঃ আলমগী হেসেন বলেন, আমি পাশে সিজান কারখানার নাইট গার্ড হিসাবে কর্মরত ছিলাম। রাত প্রায় দেড়টার দিকে কয়েকজন লোক আমাকে ডেকে বলে কারখানার গাড়ী নিয়ে এসেছি গেট খোলেন। তখন আমি গেট খোলার সাথে সাথে দুই জন লোক আমাকে ধরে চোখ মুখ হাত পা বেধেঁ রডের দোকানের ভিতরে নিয়ে বেধেঁ রাখে। এরপর দুই জন লোক আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে চুপ থাকতে বলে। পরে তারা দোকানের সিসি ক্যামেরা নষ্ট করে ১০টন রড নিয়ে যায়। ডাকাত দল যাওয়ার সময় আমার মুখ খুল দিয়ে যান। পরে আমি দাঁত দিয়ে কামরিয়ে হাতের বাধঁন খোলে চোখের বাধঁন খোলে বাহিরে রডের দোকানের নাইট গার্ডকে দেখি। পর তার মোবাইল দিয়ে দোকান মালিককে জানায়।

এই বিষয়ে রডের দোকানের নাইট গার্ড মোঃ শহিদুল ইসলাম বলেন, আমার শরীর খারাপ থাকায় আমি দোকানের পশ্চিম পাশে গাড়ী মধ্যে ঘুমিয়ে পড়ে ছিলাম। ঘুম থেকে উঠে দোকানের সামনে একটি ট্রাক দেখে বলি ট্রাক ওখানে কি করে। এই কথা বলার সাথে তারা ট্রাক নিয়ে চলে য়ায। পরে আমি দোকানের সামনে এসে দেখি দোকানের সার্টার খোলা।

এই সময় ভিতরে পাশের কারখানার গার্ডের কান্নার শব্দ পায়। পরে ভীতর থেকে তাকে বের করে আমার ফোন দিয়ে দোকান মালিকের ফোনে কল করে জানায়।এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, রডের দোকানের ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। অতি দ্রুত ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায়ই আনা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD