1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার আশুলিয়ায় মো. রিশাদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার লিটনের মালিকানাধীন ভাড়াবাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিশাদ রংপুর জেলার মিঠাপুকুর থানার সেরুডাঙ্গা এলাকার মো. মুকুল মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় লিটনের মালিকানাধীন ভাড়াবাড়ীতে বসবাস করে রাজধানীর বিমানবন্দরে থাই গ্লাস সেটিংয়ের কাজ করতেন।

নিহতের বোন কাজলী বেগম জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে একটি নম্বর থেকে আমাকে কল করে জানায়, আমার ভাই রিশাদ গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমার ভাইয়ের লাশে পচা গন্ধ বেরোচ্ছিলো। গত ২৫ জুন রাত ১০টার দিকে আমার ভাইকে ভাড়াটিয়া বাড়ির আশপাশের লোকজন ঘুরাফেরা করতে দেখেছিলো বলেও জানান তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD