1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান

আশুলিয়ায় ৮ লাখ টাকার ফেনসিডিলসহ গ্রেফতার ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা মূল্যের ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে, গত সোমবার (০১ জুলাই) বিকেলে আশুলিয়ার থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেলার মো. শাহাব উদ্দিন সরদার (৬৫) ও তপন সরদার (২৭)। তারা আমের ক্যারেটের ভেতর লুকিয়ে ফেনসিডিলের চালান সাভারে আনছিলেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ব্যাটারিচালিক ইজিবাইকে করে ৫ ক্যারেট আমের ভেতর লুকিয়ে ফেনসিডিল পরিবহনের সময় দুই কারবারিকে আটক করা হয়। পরে আমের ক্যারেটে লুকানো ২৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

র‌্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করতেন। পরে সেগুলো ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD