1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী দেশের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা শুরু হবে ৭ জুলাই রবিবার, আর নবম তম দিন ১৫ জুলাই উল্টো রথ টানের মধ্যে দিয়ে শেষ হবে রথযাত্রা। এটি দেশের সর্ববৃহৎ রথযাত্রা আর রথযাত্রা উপলক্ষে মেলা চলবে মাসব্যাপী।

এবারের রথযাত্রা উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ সামন্ত লাল সেন।যদিও আজ সেই বড় রথটি আর নেই। তবে যেটি এখনো রয়েছে সেটিও সুবিশাল ৪০ ফিট উচ্চতার এবং ২০ ফিট প্রশস্ত আকারের রথ। ঐতিহ্যবাহী বড় যে রথটি ছিল সেটির উচ্চতা ছিল ৬০ ফিট। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পুড়িয়ে দেয় সেই সময়কার ৬০ ফিট উচ্চতার রথটিকে। পুড়িয়ে দেয়া হলেও এর উৎসব-আয়োজন থেকে মানুষকে বিরত রাখা যায়নি। এই উৎসব উপলক্ষে রথটিকে ধোঁয়া-মোছার পর রঙ তুলির কাজও শেষ করেছেন কারিগররা। শেষ পর্যায়ের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। এই রথযাত্রা উপলক্ষে প্রতিবছর রথযাত্রা ও উল্টো রথ যাত্রার দিনে হাজার হাজার নর-নারীর অংশ নিয়ে থাকেন।

রথযাত্রা উপলক্ষে মাসব্যাপি আয়োজিত হয়েছে লোকজ মেলা।আয়োজিত মেলায় প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রকারের স্টলসহ সেখানে সার্কাস পার্টি, পুতুল নাচ, নাগরদোলা সহ বিভিন্ন বিনোদনের আয়োজন থাকবে। তেমনি গ্রামীণ তৈজসপত্র, চটপটি, ফুচকাসহ হরেক রকমের মুখরোচক খাবার দোকান, মুড়ি-চিড়া-সন্দেশ- মিষ্টি, দৈনন্দিন জিনিসপত্র, কাঠের তৈরি, লোহার তৈরি জিনিসপত্র, বাচ্চাদের খেলনা ইত্যাদি পাওয়া যায়। রবিবার এই রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রনয় কুমার ভার্মা।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মো.আসাদুজ্জামান।অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ)।

ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি ডঃ অজিত কুমার বসাক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও খুব জাকজমক ভাবে রথ উৎসব উদযাপিত হবে। রথযাত্রা ও রথ মেলার সাজসজ্জা ও পরিচর্যার কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। বাকি কাজও দ্রুত শেষ করা হবে।

এ ছাড়া মাসব্যাপী মেলা হবে। এরমধ্যে সকল প্রস্তুতি আমরা নিয়েছি।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন বলেন, রথযাত্রা আয়োজনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এই মেলাকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে। আশা করছি প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুন্দরভাবে আমরা এই মেলা উদযাপন করতে পারবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD