1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ

সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

রাশেদ আহম্মেদ : দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে রোববার (৭ জুলাই) বেলা এগারোটার দিকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, উজিরপুরের সাংবাদিক নাজমুল হাসান মুন্না, মাহফুজুর রহমান মাসুম, এশিয়ান টিভির গৌরনদী প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান, ফোরামের সহসভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ ঘরামী, দপ্তর সম্পাদক কেএম সোহেব জুয়েল, নির্বাহী সদস্য এইচএম আলামিন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সহসভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজাহারুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক উৎপল চক্রবর্তী, নির্বাহী সদস্য ফাহাদ মিয়া, বিনয় শিয়ালী, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম দাস, সাংবাদিক লোকমান হোসেন রাজু প্রমুখ।

বক্তারা প্রকাশিত সংবাদের জেরধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাস সহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD