1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ

মোহনপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

নিহত বৃদ্ধার নাম জোসনা বেগম (৫০)। তিনি উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের স্ত্রী।

রোববার (৭জুলাই) বেলা আনুমানিক ১১টার সময় সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের ভাতুড়িয়া- সইপাড়া পান চত্বর মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশসুত্রে জানা গেছে, বৃদ্ধ মহিলা তার মেয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় কেশরহাটের দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন।

খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD