1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড়

ধামরাইয়ে গ্যাসের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন, ঝাড়ু ও লাঠি নিয়ে মিছিল করছেন এলাকার পাঁচশতাধিক নারী-পুরুষ। এতে ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে উভয়পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ৭টা থেকে দুই ঘন্টা এই এলাকার বাসিন্দারা উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে করিম টেক্সটাইলের সামনে মানববন্ধন, ঝাড়ু ও লাঠি নিয়ে মিছিল করেন।

এ সময় তারা ‘গ্যাস নাই গ্যাস চাই’ স্লোগান দিতে থাকেন।জানা যায়, দীর্ঘদিন ধরে ধামরাইয়ে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় ঠিকমতো রান্না করতে পারছেন হাজারো পরিবার। রান্না না করতে পেরে অনেককেই সকালে না খেয়েই কর্মস্থলে যেতে হচ্ছে। শুধু ঈদের সময় কলকারখানা বন্ধ থাকায় সাত-আট দিন গ্যাস পাওয়া যায়। তাছাড়া সারা বছর ভোগান্তির মধ্যেই কাটে।অন্যদিকে গ্যাস না পেয়েও সঠিক সময়ে দিতে হচ্ছে গ্যাস বিল।ধামরাই তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বর্তমানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে।

আমাদের কিছু করার নেই। যদি গ্যাস সরবরাহ না থাকে তাহলে আমরা কীভাবে গ্যাস দেব। গ্যাসের চাপ নেই বললেই চলে। কালামপুর এলাকায় প্রায় এক বছর ধরে এই সমস্যা চলছে। মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশ ও ধামরাই থানা পুলিশ মানববন্ধনে অংশগ্রহণকারী নারী ও পুরুষদের বুঝিয়ে রাস্তা অবরোধ অবস্থান থেকে সরিয়ে আনায় রাস্তা যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD