1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

মুন্সীগঞ্জে শ্রমিক লীগ নেতাকে পিটানোর অভিযোগ আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে চাঁদা না দেয়ায় শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ।

সোমবার সন্ধ্যা সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। এতে মারধরের শিকার সদর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস ফরাজিকে (৪৭) কে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি পশ্চিম মুক্তারপুরের মৃত আকবর আলী ফরাজির ছেলে৷

আহত শ্রমিক লীগ নেতা রুহুল কুদ্দুস ফরাজি বলেন,গত কয়েকদিন পূর্বে আমার আপন বড় ভাই আলু ব্যবসায়ী আব্দুল করিম ফরাজির কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে পঞ্চসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন। পরে চাঁদা দাবির বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ তুলে নিতে আজ সোমবার সন্ধ্যায় আমার উপর অর্তকিত হামলা চালিয়ে মারধর করে আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন ও তার সাথে থাকা ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে আমিও আমার পুরো পরিবার চরম আতঙ্কে রয়েছি।

তবে চাঁদাদাবি ও মারধরের বিষয়টি জানানেই দাবি করে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন বলেন, উদ্দেশ্যমুলক ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
চাঁদাদাবির অভিযোগের তদন্তকারী সদর থানার এস আই হাকিম বলেন,চাঁদাদাবির বিষয়ে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

মারধরের ঘটনাটি শুনেছি তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD